Thursday , 18 December 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

এবার ভূমিকম্পে কাঁপল সৌদি আরব

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির ভূতত্ত্ব জরিপ সংস্থার তথ্যমতে, বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১টা ১১ মিনিটে রিখটার স্কেলে ৪ মাত্রার এই কম্পন রেকর্ড করা হয়। সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৮ কিলোমিটার গভীরে।

ভূতত্ত্ব জরিপ সংস্থার মুখপাত্র তারেক আবু আল খলিল বলেন, ভূমিকম্পে কোনো ধরনের প্রাণহানি বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কম্পনের মাত্রা তুলনামূলক কম হওয়ায় ঘরবাড়ি কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।

তিনি আরও জানান, ইরানের জাগরোস পর্বতমালায় টেকটোনিক প্লেটের চাপের প্রভাবেই এই ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। ওই চাপের কারণে সৌদি আরবের পূর্বাঞ্চলের ভূগর্ভস্থ ফল্ট লাইনগুলো মাঝে মাঝে সক্রিয় হয়ে উঠতে পারে, যার ফলে ভবিষ্যতেও হালকা থেকে মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

 

 

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সৌদিতে ইরানের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ২

মেধাবী শিক্ষার্থীর সাফল্যের উজ্জ্বল স্বীকৃতি

“মাত্র ১ দিনের সময় দিয়ে কেরানীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, হতাশ ও বিক্ষুদ্ধ আবেদনকারীরা”

দুই আসনে ভোট কারচুপির অভিযোগ নিয়ে হাইকোর্টে বিএনপি

মুক্তিযুদ্ধের পরাজিত চক্র ‘বিজয়ের নতুন ইতিহাস’ রচনার অপচেষ্টায়’

আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জকসু নির্বাচন: ভিপি, জিএস ও এজিএস পদে বিজয়ী শিবির

খুলনায় জনসম্মুখে শ্রমিক দলের নেতাকে গুলি করে হত্যা

ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে রাজনীতি করি’