Thursday , 5 March 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

খুলনায় জনসম্মুখে শ্রমিক দলের নেতাকে গুলি করে হত্যা

খুলনায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে (৫৫)। বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে মহানগরীর ডাকবাংলা মোড়ের বাটার শোরুমের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একদল সন্ত্রাসী মাসুম বিল্লাহর ওপর গুলি চালিয়ে পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় পালানোর চেষ্টা করলে অশোক ঘোষ নামের এক সন্ত্রাসীকে একটি বিদেশি পিস্তলসহ আটক করা হয়। পুলিশের ধারণা, ৬-৭ জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা এবং র‌্যাবের ক্রসফায়ারে নিহত সন্ত্রাসী মিনা কামাল ওরফে ফাটাকেষ্টের ছোট ভাই।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন