রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
আজ শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৫টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ ও শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে স্পিকারের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন। স্পিকার তাৎক্ষণিকভাবে সেই পদত্যাগপত্র গ্রহণ করেন এবং সংসদ সচিবালয়কে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সংসদ ভবন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ জানান, সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন এই দায়িত্ব পালন করবেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংবিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
















