বৃহস্পতিবার , 4 জুন 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বাবাই আমার জীবনের প্রথম সেরা বন্ধু’, ‘অফিসার’ সিনেমার প্রচারণায় ডি এ তায়েবের হাত ধরে আবেগঘন কন্যা টুনটুনি

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
জুন 4, 2026 3:44 পূর্বাহ্ন

​বিনোদন ডেস্ক

ঈদে মুক্তি পেয়েছে দর্শকপ্রিয় অভিনেতা ডি এ তায়েব অভিনীত নতুন চলচ্চিত্র ‘অফিসার’। সিনেমাটি নিয়ে হলপাড়ায় বেশ আলোচনা চলছে। তবে পর্দায় অ্যাকশন লুকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা এই অভিনেতাকে বাস্তব জীবনে দেখা গেল একবারে ভিন্ন আবহে—একজন আদর্শ ও বন্ধুসুলভ বাবা হিসেবে। সম্প্রতি ‘অফিসার’ সিনেমার প্রচারণামূলক এক সাক্ষাৎকারে বাবার প্রতি তার কন্যা টুনটুনির গভীর ভালোবাসা এবং আবেগের এক অনন্য বহিঃপ্রকাশ ঘটেছে।

​সিনেমার প্রচারণার অংশ হিসেবে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা ডি এ তায়েব ও তার কন্যা টুনটুনি। সেখানে মাইক্রোফোনের সামনে বাবার হাত ধরে টুনটুনি স্পষ্ট জানিয়ে দেন—তার বাবাই তার জীবনের প্রথম ও শ্রেষ্ঠ বন্ধু।

​কালো পোশাকে সজ্জিত টুনটুনি হাস্যোজ্জ্বল মুখে তার বাবার দিকে তাকিয়ে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “পাপা, তুমি আমার লাইফের ফার্স্ট বেস্ট ফ্রেন্ড। অ্যান্ড আমি খুবই লাকি যে তোমার মতো আমি বেস্ট ফ্রেন্ড পেয়েছি।”

​শুধু বন্ধুতাই নয়, বাবার প্রতি মেয়ের শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসার গভীরতা ফুটে ওঠে তার পরের কথাগুলোতে। ডি এ তায়েবের হাত শক্ত করে ধরে টুনটুনি প্রতিজ্ঞা করার সুরে বলেন, “আমার পাপা আমার জীবন, আমার পাপাকে আমি অনেক ভালোবাসি! আমি আমার পাপাকে এটুকু বলতে চাই যে—পাপা, তুমি এতটুকু আস্থা আমার ওপর রাখতে পারো যে, আমি জীবনে এমন কোনো কিছু করব না যেটার কারণে তুমি কখনও আমার দ্বারা বিন্দুমাত্র কোনো একটুও কষ্ট পাবে, ইনশাল্লাহ।”

​মেয়ের মুখে এমন দায়িত্বশীল ও ভালোবাসায় জড়ানো কথা শুনে পাশে সানগ্লাস ও লাল শার্ট পরিহিত বাবা ডি এ তায়েবের মুখেও ফুটে ওঠে এক চিলতে তৃপ্তির হাসি। মেয়ের এমন পরিপক্ব কথাবার্তায় বেশ গর্বিত দেখায় এই অভিনেতাকে।

​বদিউল আলম খোকন পরিচালিত ‘অফিসার’ সিনেমায় ডি এ তায়েবের সাথে জুটি বেঁধেছেন মাহিয়া মাহি। একদিকে প্রেক্ষাগৃহে যখন সিনেমাটি চলছে, ঠিক তখনই পর্দার বাইরের এই বাবা-মেয়ের সুন্দর ও গভীর রসায়নের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের বেশ মন জয় করে নিয়েছে। নেটিজেনদের অনেকেই মন্তব্য করছেন, মেয়ের এই মিষ্টি প্রতিজ্ঞা ও আশ্বাস যেকোনো বাবার জন্যই পৃথিবীর শ্রেষ্ঠ উপহার।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশিদের নিয়ে ট্রাম্পের পোস্ট, প্রবাসীদের মধ্যে আতঙ্ক

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

ফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

আমার এলাকায় ভোট কারচুপি না হলে ওরা এত ভোট পেতে পারে না : মির্জা আব্বাস

তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদির চিঠি

বেস্ট রিপোর্টার অ্যাওয়ার্ড জিতলেন সারমিন ইসলাম রিহা

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের শোক

যে ভোট চুরি করতে আসবে তার একমাত্র ঠিকানা হবে হাসপাতাল: সারজিস আলম

ব্র্যান্ড প্রচারে সেরা পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ঝিনাইদহের আনিশা ইসলাম ঐশী

বিএনপি নেতা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোচারের সিদ্ধান্ত