Monday , 9 March 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সৌদিতে ইরানের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ২

সৌদি আরবে একটি আবাসিক ভবনে ইরানের ছোড়া মিসাইলের আঘাতে অন্তত দুইজন নিহতের ঘটনা ঘটেছে। এদের মধ্যে একজন বাংলাদেশি, অপরজন ভারতীয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। আহতদের সবাই বাংলাদেশি।

রোববার বার্তাসংস্থা রয়টার্স দেশটির সিভিল ডিফেন্সের বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সৌদির আল-কারজ শহরে রোববার এ হামলার ঘটনা ঘটে। সেখানে একটি আবাসিক এলাকায় মিসাইল আছড়ে পড়ে। আল-কারজ রিয়াদ থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ–পূর্বে অবস্থিত।

জানা গেছে, মিসাইলটি আঘাত হেনেছে একটি মেইনটেনেন্স এবং ক্লিনিং কোম্পানির ভবনে।

সিভিল ডিফেন্স এক বিবৃতিতে বলেছে, নিহত দুজনের মধ্যে একজন বাংলাদেশি, অপরজন ভারতীয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। তারা সবাই বাংলাদেশের নাগরিক।

এর আগে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড করপস (আইআরজিসি) জানিয়েছিল, তারা সৌদি আরবের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এরমধ্যে আল-কারজ এর রাডার সিস্টেমকে টার্গেট করা হয়েছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চরমোনাইয়ের জন্য দরজা খোলা—বিএনপি নেতাদের ফোনের কথা জানালেন রেজাউল করিম

নির্বাচন ও গণভোটের মাধ্যমে নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

নির্বাচনী প্রচারণায় হামলা: ঢাকা-৩ আসনে জামায়াত প্রার্থীর মিছিলে আহত ৩

খুলনায় জনসম্মুখে শ্রমিক দলের নেতাকে গুলি করে হত্যা

কেরানীগঞ্জে তীব্র লোডশেডিং: নাভিশ্বাস জনজীবনে, ব্যাহত উৎপাদন

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে আটক

বাংলাদেশিদের নিয়ে ট্রাম্পের পোস্ট, প্রবাসীদের মধ্যে আতঙ্ক

সংসদের প্রথম অধিবেশন বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

যাত্রাবাড়ীতে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ২