সোমবার , 18 মে 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

‘নির্বাচিত প্রেমের গল্প’ গ্রন্থের জন্য ‘ধ্রুপদী সাহিত্য পুরস্কার ২০২৬’ পেলেন লেখক ও অর্থনীতিবিদ কেতন শেখ

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
মে 18, 2026 2:30 অপরাহ্ন

বিনোদন ডেক্স

বাংলাদেশ নারী লেখক সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য আয়োজনে সম্মানসূচক ‘ধ্রুপদী সাহিত্য পুরস্কার ২০২৬’ পেলেন বিশিষ্ট অর্থনীতিবিদ, লেখক ও সম্পাদক কেতন শেখ।

রোববার (১৭ মে) বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি-র জাতীয় চিত্রশালা ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তাঁর হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশ নারী লেখক সোসাইটির সভাপতি শেলী সেন গুপ্তা তাঁর হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ঝর্ণা রহমান, রিজিয়া রহমান, দিলারা মেজবা এবং অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি। এছাড়াও এ বছর ‘নূরজাহান বেগম পদক’ পেয়েছেন কবি দিলারা হাফিজ।

বহুল আলোচিত গল্পগ্রন্থ ‘নির্বাচিত প্রেমের গল্প’-এর জন্য চলতি বছর ‘ধ্রুপদী সাহিত্য পুরস্কার ২০২৬’-এ ভূষিত হন কেতন শেখ। বর্তমানে তিনি University of Birmingham Dubai-এ অর্থনীতির সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

প্রবাসে অবস্থান করেও বাংলা ভাষা ও সাহিত্যের প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। সাহিত্যপত্র ‘কথার কাগজ’ এবং দ্বিভাষিক অনলাইন পাঠাগার ‘শব্দমুকুর’-এর প্রধান সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ ও গবেষণাসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চায় তাঁর অনন্য ভূমিকা দেশ ও প্রবাসে সমানভাবে প্রশংসিত হচ্ছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

প্রশাসনকে নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়: মুখ খুললেন মেহজাবীন

রাষ্ট্রীয় শোক ঘিরে ঢাকায় আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিষিদ্ধ

মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

নির্বাচনে বিজয়ী হলেন ৭ নারী প্রার্থী

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা, যা বললেন নোরা ফাতেহি

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ভোরে জামায়াত আমিরের স্ট্যাটাস ‘ইনকিলাব জিন্দাবাদ’

কেরানীগঞ্জে ১ লাখ কেজি ভেজাল মধু জব্দ, ৫ লাখ টাকা জরিমানা