বৃহস্পতিবার , 8 জানুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

জকসু নির্বাচন: ভিপি, জিএস ও এজিএস পদে বিজয়ী শিবির

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
জানুয়ারি 8, 2026 12:38 পূর্বাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ফল প্রকাশ শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত ৩৯টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে।

প্রকাশিত ফল অনুযায়ী, শীর্ষ তিনটি পদেই ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল বিজয় অর্জন করেছে। মোট ভোটের হিসাবে জিএস ও এজিএস পদেও এগিয়ে থেকে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। জিএস পদে নির্বাচিত হয়েছেন আব্দুল আলিম আরিফ এবং এজিএস পদে বিজয়ী হয়েছেন মাসুদ রানা।

বুধবার (৭ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ ৩৯ কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় দুই দশক পর প্রথমবারের মতো জকসু ও একটি হলের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আনা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ছয়টি ওএমআর মেশিনে ভোট গণনা শুরু হলেও তথ্যগত অসঙ্গতির কারণে মাঝপথে গণনা কার্যক্রম বন্ধ থাকে। পরে গভীর রাতে পুনরায় গণনা শুরু করা হয়।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন, যার মধ্যে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হয়। সেখানে মোট ১ হাজার ২৪২ জন ভোটারের মধ্যে প্রায় ৭৭ শতাংশ ভোট প্রদান করেন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

আ.লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি

নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত: প্রধান উপদেষ্টা

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ১ ঘণ্টায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার

দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যাওয়া সেই নেত্রীর জামিন

শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে মাউশির চিঠি

ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

‘জয় বাংলা’ ছেড়ে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে আলোচনায় রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খালেদা জিয়াকে