বুধবার , 28 জানুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

নির্বাচনী প্রচারণায় হামলা: ঢাকা-৩ আসনে জামায়াত প্রার্থীর মিছিলে আহত ৩

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
জানুয়ারি 28, 2026 12:30 পূর্বাহ্ন

কেরানীগঞ্জ প্রতিনিধি

ঢাকা-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচনী গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর স্ট্যান্ড এলাকায় মাগরিবের নামাজের পর গণসংযোগ চলাকালে এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুইজন স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা-৩ আসনের ১০ দলীয় জোটের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম অভিযোগ করেন, গণসংযোগ চলাকালে পেছন দিক থেকে বিএনপির একদল নেতাকর্মী অতর্কিতভাবে হামলা চালায়। এতে ১০ দলীয় জোটের শরিক দল এনসিপির দক্ষিণ কেরানীগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক হৃদয় গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে আরও দুইজন হামলার শিকার হন।

অধ্যক্ষ শাহিনুর ইসলাম আরও দাবি করেন, স্থানীয় বিএনপি নেতা সামিউল্লার নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে।

হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে আব্দুল্লাহপুর করেরগাঁও এলাকায় জামায়াতের নির্বাচনী ক্যাম্পে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. হানিফসহ ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ