Sunday , 22 February 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

যাত্রাবাড়ীতে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে যাত্রাবাড়ীর মীর হাজারীবাগের ঘণ্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পথচারীরা আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন আজিজুল ইসলাম (৫৮) ও সাইফুল ইসলাম (৫৫)। আজিজুল ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং গেন্ডারিয়া সতীশ সরকার রোড এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন। তার বাবার নাম সালামৃধা। অপরদিকে সাইফুল ইসলাম একটি মোটরের দোকানের কর্মচারী ছিলেন। তিনিও একই এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার বাবার নাম লোকমান খন্দকার।

যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, দুর্ঘটনার বিষয়টি তারা অবগত হয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬

বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার সংস্কৃতি ছাড়ুন: তাসনিম জারা

নির্বাচনে হেরে যা বললেন ছাত্রদলের ভিপিপ্রার্থী রাকিব

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ল ৫০০ বসতি

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

সাতক্ষীরায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

ঈদের দিন সারা দেশে তুমুল বৃষ্টির আভাস, কোন বিভাগে কখন-জানালেন আবহাওয়াবিদ

সাভারে মাদকবিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

রাষ্ট্রীয় শোক ঘিরে ঢাকায় আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিষিদ্ধ