Monday , 5 January 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ঐতিহ্যের আবেশে সাবেকী রূপে জ্যাকলিন

বিনোদন ডেক্স

বাংলা নারীর পোশাক-সংস্কৃতিতে শাড়ি কেবল একটি বস্ত্র নয়, এটি ইতিহাস, আত্মপরিচয় ও সৌন্দর্যের ধারক। সেই চিরায়ত ঐতিহ্যকে নতুন করে তুলে ধরতেই সম্প্রতি এক ব্যতিক্রমী ফটোশুটে সাবেকী রূপে হাজির হয়েছেন লেখক ও মডেল জ্যাকলিন।

এই ফটোশুটের মূল আকর্ষণ ছিল ব্লাউজবিহীন শাড়ির উপস্থাপন। ইতিহাস বলছে, ঊনবিংশ শতকের আগে বাংলার নারীরা দীর্ঘ সময় ধরে শাড়িকেই সম্পূর্ণ পোশাক হিসেবে ধারণ করতেন, যেখানে আত্মবিশ্বাস ও স্বাভাবিকতার প্রকাশ ছিল স্পষ্ট। সেই সময়ের নারীর শক্তি, স্বকীয়তা ও সৌন্দর্যকে আধুনিক ফটোগ্রাফির ভাষায় তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

ছবিতে জ্যাকলিনের চোখে-মুখে শিল্পীর গভীর অভিব্যক্তি, কপালের টিপ, শরীরজুড়ে আলপনার সূক্ষ্ম ছোঁয়া এবং মাটির রঙের শাড়ি—সব মিলিয়ে যেন বাংলার হারিয়ে যাওয়া এক অধ্যায় নতুন করে জীবন্ত হয়ে উঠেছে।

ফটোশুটটি পরিচালনা করেছেন আলোকচিত্রী ও নির্মাতা মাহফুজ হাসান রাহাত। ‘চিত্রজীবন’ ফটোগ্রাফি এজেন্সির ব্যানারে ক্যাফে মিরাতে শুটটি সম্পন্ন হয়। জ্যাকলিনের মেকআপ ও স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন রৌশান ইশরাক।

এই কাজের প্রতিটি পরতে আধুনিকতার প্রদর্শন নয়, বরং ইতিহাসের প্রতি শ্রদ্ধা এবং নারীর আত্মপরিচয়ের প্রকাশকে গুরুত্ব দেওয়া হয়েছে।

ফটোশুট প্রসঙ্গে জ্যাকলিন বলেন,

“নারীর শরীর কোনো সংকোচের বিষয় নয়। ব্লাউজের আগেও শাড়ি ছিল, ছিল আত্মমর্যাদা। এই কাজের মাধ্যমে আমি নিজের শিকড়ে ফিরে যাওয়ার চেষ্টা করেছি—যেখানে ইতিহাস ও শিল্প একসঙ্গে মিশে আছে।”

বাংলা পোশাকের অতীত ও বর্তমানকে নারীর স্বাধীনতার ভাবনায় এক সুতোয় গাঁথার এই উদ্যোগ বাংলা ফ্যাশন ও শিল্পচর্চায় নতুন এক দৃষ্টিভঙ্গির সূচনা করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ইতালির নাগরিকত্বে বড় সুখবর: বাংলাদেশিদের জন্য ডিজিটাল সুবিধা

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা, যা বললেন নোরা ফাতেহি

হেরে গেলেন মমতা, জয়ী শুভেন্দু অধিকারী

ভোট পারফেক্ট করাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

জকসু নির্বাচন: ভিপি, জিএস ও এজিএস পদে বিজয়ী শিবির

বিগত সরকারের সময়ে ব্যাংক খাত থেকে ৩ লাখ কোটি টাকা পাচার: গভর্নর

আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পল কাপুরের শ্রদ্ধা

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার অফার পেয়েছিলাম, কিন্তু সায় দেইনি: আসিফ মাহমুদ