Friday , 16 January 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ড,নিহত ৩

রাজধানী উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে ১৩ জনকে উদ্ধার হয়েছে। শুক্রবার সকাল ৭টা ৫০মিনিটে ওই এলাকার ৭ তলা ভবনের দ্বিতীয় তলায় এই আগুন লাগে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে জানান, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি ৭ তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ড হয়। ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে সকাল ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছায়।

আগুনের ঘটনায় উত্তরা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট কাজ করেছে জানিয়ে তিনি আরও বলেন, সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টায় পুরোপুরি নির্বাপণ করা হয়।

তালহা বিন জসিম বলেন, এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ

রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি নির্ধারণ

মায়ের মরদেহ দেখে গভীর শোকে হাসপাতাল ত্যাগ করেন তারেক রহমান

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

আবারও শুরু হতে পারে যুদ্ধ, হুমকি ট্রাম্পের

অবশেষে দেশে আসছে পেপ্যাল

এফআইসিসিআই সম্মেলনে বক্তব্য রাখছেন তারেক রহমান, বিদেশি বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান ও সমৃদ্ধি অর্জনের ওপর জোর

২৭ বছরেই বিদায় কোরীয় গায়িকার, মৃত্যুর কারণ গোপন

ইসি প্রস্তুত, তফসিল ঘোষণার দিন এখনও নির্ধারণ হয়নি: ইসি সচিব

সারাদেশে মোবাইল দোকান বন্ধ, বিটিআরসি কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি