Tuesday , 6 January 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

১৮ জানুয়ারি কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহিদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে এ তথ্য জানান।

তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে ১৮ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন, তিনি পেকুয়ায় শহিদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।

জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, দীর্ঘদিন পর দেশে এসেছেন তারেক রহমান। এবার তিনি কক্সবাজারের মাটিতে পা রাখতে চলেছেন, এটা জেলার বিএনপি পরিবারের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আমরা তার অপেক্ষায় আছি।

এদিকে ১৯ বছর পর আগামী ১১ জানুয়ারি বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। পরদিন ১২ জানুয়ারি রংপুরে তার শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিকেল ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে ওয়াসিম আকরাম শহীদ হন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই সেদিন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিকেল ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে অংশ নেয় ওয়াসিম আকরাম। এ সময় পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে ওয়াসিম আকরাম শহীদ হন। তিনি চট্টগ্রাম কলেজে স্নাতক তৃতীয় বর্ষে ছাত্র ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খালেদা জিয়াকে

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

হাদি হত্যার বিচারের দাবিতে আজ থেকে দেশব্যাপী ‘মার্চ ফর ইনসাফ’

শ্যামনগরে খোলপেটুয়া নদীর চর দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের মহোৎসব: প্রশাসনের নীরব ভূমিকা

খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার

অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবে না: জামায়াত আমির

ঋণের বোঝা ও পাওনাদারের চাপ—অসহায় জীবনের এক করুণ প্রতিচ্ছবি

নতুন উৎসবের সূচনা হলো আজ: প্রধান উপদেষ্টা

আইসিইউতে ওবায়দুল কাদের, অবস্থা সংকটাপন্ন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান