Monday , 10 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা কারাগারে

সাতক্ষীর প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগরে জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি, হামলা ও কাজ বন্ধ করার অভিযোগে করা মামলায় জামায়াত নেতা ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. নজরুল ইসলাম এবং তার সহযোগী বিশ্বজিৎ মণ্ডলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

​সোমবার (১০ আগস্ট) সাতক্ষীরার আদালতে হাজির হয়ে আসামিরা জামিনের আবেদন করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইদুর রহমান তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

​

গত ২৫ মে রাতে শ্যামনগর থানায় জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি, হামলা ও কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়। প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ‘আর-রাদ করপোরেশন’-এর আইন কর্মকর্তা মো. জালাল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

​এর আগে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন হাজী মো. নজরুল ইসলাম ও তার সহযোগী। জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার তারা সাতক্ষীরার সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন জানান।

 

আদালতে বাদীপক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সিরাজুল ইসলাম, আইনজীবী শেখ আবদুল খালেক ও অ্যাডভোকেট নির্মল জোয়াদ্দার। তারা যুক্তিতে উল্লেখ করেন, আসামিরা সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ ব্যাহত করা ও চাঁদাবাজির মতো গুরুতর অপরাধে যুক্ত। তারা জামিনে মুক্ত থাকলে সরকারি কাজ পুনরায় বিঘ্নিত হতে পারে। অন্যদিকে আসামিপক্ষে শুনানি পরিচালনা করেন আইনজীবী আবু বক্কর ও সৈয়দ ইফতেখার আলী।

​উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন আবেদন নাকচ করে বিচারিক হেফাজতে পাঠানোর আদেশ দেন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট

দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

​রাষ্ট্রপতির পদত্যাগের প্রস্তুতি ও স্পিকারের আগমনে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি

বাংলাদেশ মানব পাচার ট্রাইব্যুনালে সাক্ষী অ্যাডভোকেসি পাইলটিং শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে নির্দেশ হাইকোর্টের

কেরানীগঞ্জে তীব্র লোডশেডিং: নাভিশ্বাস জনজীবনে, ব্যাহত উৎপাদন

রাষ্ট্রীয় শোক ঘিরে ঢাকায় আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিষিদ্ধ

তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি

স্বাধীনতার শত্রুরা ফের মাথাচাড়া দিতে চায়: ফখরুল