বৃহস্পতিবার , 29 জানুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ত্রয়োদশ সংসদ নির্বাচন: সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে অনলাইন আবেদন বাধ্যতামূলক

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
জানুয়ারি 29, 2026 10:22 পূর্বাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার প্রথমবারের মতো সাংবাদিক পর্যবেক্ষক কার্ড এবং গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়েছে।

নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইট pr.ecs.gov.bd–এর মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনকারীকে প্রথমে জাতীয় পরিচয়পত্র নম্বর, ই-মেইল ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন শেষে মোবাইলে পাঠানো ওটিপি (OTP) যাচাইয়ের মাধ্যমে লগইন সম্পন্ন হবে।

আবেদন প্রক্রিয়ার ধাপ
লগইনের পর প্রথম ধাপে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য—নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ ও লিঙ্গ—দিতে হবে।
পরবর্তী ধাপে সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠানের তথ্য বাধ্যতামূলকভাবে যুক্ত করতে হবে। এর মধ্যে থাকবে গণমাধ্যমের নাম, ঠিকানা, ই-মেইল, ফোন নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর। প্রযোজ্য ক্ষেত্রে নিবন্ধন সনদ ও সর্বশেষ প্রকাশিত পত্রিকার কপি সংযুক্ত করতে হবে।
এছাড়া গণমাধ্যম কর্তৃপক্ষ অনুমোদিত সাংবাদিকদের তালিকা ফাইল আকারে আপলোড করতে হবে। ওই তালিকায় আবেদনকারীর নামের ক্রমিক নম্বরও নির্দিষ্ট ঘরে উল্লেখ করতে হবে।

গাড়ির স্টিকার সংক্রান্ত তথ্য
গাড়ির স্টিকার প্রয়োজন হলে ‘হ্যাঁ’ অপশন নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে গাড়ির রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় কাগজপত্রের তথ্য জমা দিতে হবে।

চূড়ান্ত সংযুক্তি ও জমা
আবেদনের শেষ ধাপে অফিস আইডি কার্ড, ইস্যু ও মেয়াদ উত্তীর্ণের তারিখ, আবেদনকারীর ছবি, স্বাক্ষর এবং জাতীয় পরিচয়পত্র স্ক্যান কপি নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
সব তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন জমা দিলে তা সম্পন্ন হয়েছে বলে প্রদর্শিত হবে।
আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন কিউআর কোড সংবলিত সাংবাদিক পরিচয়পত্র পিডিএফ আকারে প্রদান করবে। এই কার্ড প্রিন্ট করে নির্বাচনকালীন সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীরা প্রয়োজনীয় আইনি অনুমোদন পাবেন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আগামী দিনের রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: তারেক রহমান

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন তারেক রহমান

মায়ের শাড়িতে অভিনেত্রী তাসনিয়া ফারিন

জামায়াতের জোট থেকে দলগুলোকে বেরিয়ে আসতে চরমোনাই পীরের আহ্বান

গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদান অপরিসীম: শেখ হাসিনা

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা সাদিক কায়েমের

প্লট দুর্নীতি মামলায় রেহানার ৭, টিউলিপের ২ বছরের কারাদণ্ড

সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিয়ের ছবি দিয়ে রাশমিকা লিখলেন, এ হলেন আমার জীবনসঙ্গী

সরকার একটা সুষ্ঠু, নিরাপদ ও ভালো নির্বাচন উপহার দেবে: প্রেস সচিব