Tuesday , 25 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

কেরানীগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, কারাদণ্ড ৫ জনের

ঢাকার কেরানীগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্সের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) কেরানীগঞ্জ উপজেলার মনু বেপারীর ঢাল ও কদমতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (DNC) প্রধান কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস এবং কেরানীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজিদ উল ইসলাম।

অভিযানে মনু বেপারীর ঢাল এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ হৃদয় (২২) ও রুবেল মিয়া (৩৬) এবং কদমতলী এলাকা থেকে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে ফয়সাল (২৬), সজীব (২৯) ও সোহেল মিয়া (৫০)কে আটক করা হয়।

অভিযান শেষে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। পরে দণ্ডপ্রাপ্তদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

অভিযানকালে ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাদক সেবন, বহন ও বিক্রয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তির কার্যক্রমও চলবে। মাদক নির্মূলে অভিযান আরও জোরদার করা হবে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. উমর ফারুক জানান, মাদকবিরোধী অভিযান, ক্যাম্পেইন, সভা ও সেমিনারের পাশাপাশি টাস্কফোর্সের অভিযান কার্যক্রমকে আরও গতিশীল করবে। প্রশাসন, র‍্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সমন্বিতভাবে কাজ করায় মাদক ব্যবসায়ী ও সেবীদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে। টাস্কফোর্সের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ঢাকায় ১৭৭১ ঈদ জামাত, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্র মন্ত্রী

কেরানীগঞ্জে যাত্রীবেশে ইউএনও’র অভিযান, অতিরিক্ত ভাড়া আদায়ে ৪০ হাজার টাকা জরিমানা

ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ

সারাদেশে মোবাইল দোকান বন্ধ, বিটিআরসি কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

কেরাণীগঞ্জে ট্রাকে ফেনসিডিল: ৩ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১

তামাকের ক্ষতি থেকে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ভোট দিতে ঢাকা ছাড়ছেন মানুষ, মহাসড়কে ধীরগতি

সব জেলা-উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করতে চান প্রধানমন্ত্রী