Friday , 31 July 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ঝিলমিলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

​ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের একটি পরিত্যক্ত প্লটের জঙ্গল থেকে এক অজ্ঞাত নারীর (আনুমানিক বয়স ৩০ থেকে ৪০ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​আজ শুক্রবার (৩১ জুলাই) সকালে স্থানীয়দের মাধ্যমে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের শরীরের উপরের অংশে সাদা-সবুজ রঙের একটি মেক্সি পরা থাকলেও নিচের অংশ ছিল উলঙ্গ।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা প্রায় ৫ থেকে ৬ দিন আগে তাকে অন্য কোথাও হত্যা করে এখানে মরদেহ ফেলে রেখে যেতে পারে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

​নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডির যৌথ দল তদন্ত কার্যক্রম শুরু করেছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় রাস্তা দখল করে গেট নির্মাণ

T.E.A Cosmo Carnival-এ স্টানিং লুকে আলিশা ইসলাম: গ্রামীণ বাংলার গল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার আঞ্জুমান মুনিয়া

নির্বাচন ঘিরে এখন থেকে অভিযান চালাবে যৌথ বাহিনী

নিরাপত্তা ও বৈষম্যহীন সমাজের প্রত্যাশা বুবলীর

খালেদা জিয়া ছাড়া গনতন্ত্র অপূর্ণ- আমান উল্লাহ আমান

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান

গাইবান্ধায় চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

শিক্ষার্থীদের কঠোর বার্তা দিল ঢাকাস্থ মার্কিন দূতাবাস

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

আগানগর নদীধারা সমিতির আইনশৃঙ্খলা সভা ​