Thursday , 8 October 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ইউএনওর হস্তক্ষেপে নতুন জীবন পেল কেরানীগঞ্জে উদ্ধার হওয়া নবজাতক

ঢাকার কেরানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এক অজ্ঞাত নবজাতক কন্যাশিশুর দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক। শিশুটির চিকিৎসা, পরিচর্যা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার (৭ অক্টোবর) ভোরে কেরানীগঞ্জের কালিন্দী এলাকার খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঝোপের মধ্যে একটি প্লাস্টিকের ব্যাগে পরিত্যক্ত অবস্থায় নবজাতক শিশুটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম। শিশুটির কান্নার শব্দ শুনে তিনি এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে বিষয়টি দ্রুত স্থানীয় থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানান।

খবর পেয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন। হাসপাতালে চিকিৎসা ও পরিচর্যার পর বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত ও সুস্থ রয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

শিশুটির ভবিষ্যৎ বিষয়ে ইউএনও মো. উমর ফারুক বলেন, “উদ্ধার হওয়া শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তার নামকরণ ও চিকিৎসার সার্বিক ব্যবস্থা করা হয়েছে। শিশু কল্যাণের নীতিমালা ও প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে শিশুটিকে দায়িত্বশীল ও উপযুক্ত পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এদিকে হাসপাতালে ফুটফুটে নবজাতকটিকে এক নজর দেখতে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। অনেকেই শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে শিশুটির ভবিষ্যৎ নিয়ে সব ধরনের সিদ্ধান্ত প্রচলিত আইন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন অনুযায়ী নেওয়া হবে।

শিশুটির প্রকৃত বাবা-মাকে শনাক্ত করতে তদন্তও শুরু করেছে পুলিশ। কীভাবে এবং কারা নবজাতকটিকে সেখানে ফেলে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

শিশুটিকে উদ্ধার ও পরবর্তী চিকিৎসাসহ সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিবলিজ্জামান এবং কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা।

নবজাতকের দায়িত্ব গ্রহণ ও তার নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগকে প্রশংসনীয় বলে মনে করছেন স্থানীয়রা।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

কর্মচারী কর্তৃক ইবি শিক্ষিকা খুন: বিস্তারিত যা জানা গেল

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান

বাংলাদেশিদের নিয়ে ট্রাম্পের পোস্ট, প্রবাসীদের মধ্যে আতঙ্ক

ভোট দিতে ঢাকা ছাড়ছেন মানুষ, মহাসড়কে ধীরগতি

‘শেক্সপিয়ারের স্ত্রী’ হয়ে অস্কার জয় অভিনেত্রী জেসি বাকলির

আবারও শুরু হতে পারে যুদ্ধ, হুমকি ট্রাম্পের

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন কুমার শানু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

দক্ষিণ কেরাণীগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে আহত

কেরানীগঞ্জ সিট ব্যবসায়ী সমিতির সভাপতি ইমান উল্লাহ মাস্তানের সৌজন্যে গরীব, দুঃখী ও মেহনতী মানুষের মাঝে ইফতার আয়োজন