বৃহস্পতিবার , 5 ফেব্রুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

দক্ষিণ কেরাণীগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে আহত

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ফেব্রুয়ারি 5, 2026 1:49 অপরাহ্ন

কেরানীগঞ্জ প্রতিনিধি

রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান কামাল দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ কেরাণীগঞ্জের ইকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে তাকে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), সাধারণভাবে পরিচিত পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

স্বজনদের বরাতে জানা যায়, কাজ শেষে বাড়ি ফেরার পথে ইকুরিয়া এলাকায় পৌঁছালে ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে কামালের ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

চিকিৎসকরা জানিয়েছেন, হামলায় কামালের হাত ও পায়ে গুরুতর জখম হয়েছে।

স্বজনদের অভিযোগ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের সমর্থক হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

এডুকেশন সেক্টরে পোল ভোল্ট জাম্প দিবো: শিক্ষামন্ত্রী

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন কুমার শানু

কেরানীগঞ্জের জিনজিরায় দরিদ্র নারীদের মাঝে “VWB” ত্রাণ সহায়তা বিতরণ

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনায় ভারত

প্রত্যেকে আত্মমর্যাদা নিয়ে বাঁচবে, এমন বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

শিল্পকলার সব অনুষ্ঠান ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত

খুব বিপদে আছি, কোথাও গেলে এক পাশে যুবদল দাঁড়ায়, আরেক পাশে ছাত্রদল: নাসীরুদ্দীন পাটওয়ারী

বৈষম্যবিরোধী সেই ছাত্রনেতা গ্রেফতার