বিনোদন ডেক্স
দেশীয় ও আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়ায় আলোচিত মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম এবার প্রথমবারের মতো অভিনয় জগতে পা রাখছেন। জনপ্রিয় নির্মাতা ফরিদুল হাসানের পরিচালনায় বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মহল্লা’–তে রহস্যময় এক চরিত্রে দেখা যাবে তাকে।
নাটকে মেঘনা আলমের চরিত্রটি একটি বিশেষ মিশন নিয়ে গল্পে প্রবেশ করবে। নির্ধারিত কাজ শেষ করে আবার সে নিজ জগতে ফিরে যাবে—এমনই রহস্যে ঘেরা এই উপস্থিতি। নাটকের প্রথম দৃশ্যে অভিনেতা রকি খানের সঙ্গে হঠাৎ ধাক্কা লাগার মধ্য দিয়ে তৈরি হয় মজার একটি মুহূর্ত, যা দর্শকের কৌতূহল বাড়াবে।
মেঘনা আলমকে দেখা যাবে ‘মহল্লা’ নাটকের ২৭তম পর্বে, যা প্রচারিত হবে ৩ জানুয়ারি, শনিবার রাত ৮টা ৪০ মিনিটে, বৈশাখী টিভিতে।
অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে মেঘনা আলম বলেন,
“মিস আর্থ হওয়ার আগে আমি কখনোই মিডিয়া বা বিনোদন অঙ্গনে কাজ করিনি। তখন আমি নেতৃত্ব ও রাজনীতি বিষয়ক প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলাম। শৈশব থেকেই স্বপ্ন ছিল আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার। ফরিদুল হাসানের নির্দেশনায় এবং বিদ্যুৎ রায়ের লেখা ‘মহল্লা’ নাটকে কাজের অভিজ্ঞতা সত্যিই অসাধারণ।”
তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা ও নানা আলোচনার কারণে অনেকেই তাকে অভিনেত্রী হিসেবেই ভাবতেন। এমনকি উইকিপিডিয়াতেও অভিনেত্রী হিসেবে তার নাম উঠে আসে।
“সেই প্রেক্ষাপটে বৈশাখী টিভি থেকে যখন ‘মহল্লা’-তে অভিনয়ের প্রস্তাব আসে, তখন মনে হলো—একবার চেষ্টা করাই যায়। স্ক্রিপ্ট শোনার পর আগ্রহ আরও বেড়ে যায়, কারণ চরিত্রটি আমার নাম ঘিরে ছড়িয়ে থাকা নানা গুজবের সঙ্গেও বেশ মিলে যায়। মজার ছলেই কাজটি করা।”
অভিনয় নিয়ে নিজের অনুভূতি জানিয়ে মেঘনা আলম বলেন,
“নিজেকে পর্দায় অভিনেত্রী হিসেবে দেখতে পেরে আমি ভীষণ রোমাঞ্চিত। এখন কেউ আমাকে অভিনেত্রী বললে আর দ্বিধা নেই—আমি সত্যিই একজন অভিনেত্রী।”
উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি মেঘনা আলম বর্তমানে পরিবেশ আন্দোলন ও কৃষি বিষয়ক বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামে সক্রিয় রয়েছেন। পাশাপাশি তিনি রাজনৈতিক প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন ত
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯

















