বুধবার , 3 ডিসেম্বর 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

হিলি দিয়ে চাল আমদানি বন্ধ

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ডিসেম্বর 3, 2025 4:26 অপরাহ্ন

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি–রপ্তানি স্বাভাবিক থাকলেও চাল আমদানি বন্ধ হয়ে গেছে। পহেলা ডিসেম্বর থেকে এই স্থলবন্দর দিয়ে চাল আমদানি পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এর আগে গত চার মাসে এই বন্দর দিয়ে ২ লাখ ৩৪ হাজার ২৭০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে বলে হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এম আর জামান জানিয়েছেন। তিনি বলেন, “দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে গত ১২ অগাস্ট ভারত থেকে চাল আমদানির অনুমতি দেয় সরকার। এরপর দুই দফায় আমদানির অনুমতির মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। অনুমতির মেয়াদ শেষ হওয়ায় চাল আমদানি বন্ধ হয়ে গেছে।”

চাল আমদানি বন্ধ হলেও অন্যান্য পণ্য আমদানি–রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে রাজস্ব কর্মকর্তা এম আর জামান জানান।

এদিকে চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় হিলি স্থলবন্দরের বাজারে চালের দাম কেজিতে ৫ থেকে ৬ টাকা কমে বিক্রি হচ্ছে। হিলি স্থলবন্দরের চালের মোকাম ঘুরে দেখা যায়, আমদানি করা ভারতীয় স্বর্ণা জাতের চাল খুচরা ৬৭ টাকা দরে বিক্রি হচ্ছে; যা আগে ছিল ৭২ টাকা। আর হাইব্রিড মোটা চাল বিক্রি হচ্ছে ৪৮ টাকায়; আগে ছিল ৫৩ থেকে ৫৪ টাকা।

আমদানিকারক দীনেশ পদ্দার বলেন, ‘ক্রেতা সংকটের কারণেও চালের দাম কমিয়ে দিয়েছেন তারা। তারপরও ক্রেতা নেই। এতে তাদের লোকসান গুনতে হচ্ছে।’

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ঈদের আগেই মিলবে ফ্যামিলি কার্ড, যারা পাবে

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না : হাসনাত আব্দুল্লাহ এমপি

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ কলকাতার সুস্মিতা

মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণে কঠোর এনসিপি, প্রয়োজনে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি

হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি: মির্জা ফখরুল

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

কেরানীগঞ্জ আর্মি ক্যাম্পের অভিযানে মাদক ও অস্ত্রসহ সন্ত্রাসী আটক