Saturday , 21 February 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

একুশের প্রথম প্রহরে গয়েশ্বর-নিপুণ ও উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেরানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।

পরবর্তীতে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুনরায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন নিপুণ রায় চৌধুরী। এছাড়াও কেরানীগঞ্জ অফিসার ক্লাব, দক্ষিণ কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সংক্ষিপ্ত বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগই বাঙালি জাতির স্বাধীনতা আন্দোলনের ভিত রচনা করেছে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

শিক্ষাপ্রতিষ্ঠানে আগামীকাল থেকে ৫ দিনের ছুটি

খোলা জায়গায় প্রস্রাব করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

আবারও শুরু হতে পারে যুদ্ধ, হুমকি ট্রাম্পের

একাত্তরকে মাথায় তুলে রাখতে চাই, একাত্তরই বাংলাদেশের অস্তিত্ব: ফখরুল

সাদিক ও ফরহাদকে সঙ্গে নিয়ে শহীদ হাদির কবর জিয়ারতে ডা. শফিকুর রহমান

প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৯০তম জন্মবার্ষিকী আজ

৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের প্রস্তুতি সভা ও ঢাকা জেলা ও মহানগর উত্তর-দক্ষিণের আহ্বায়ক কমিটি অনুমোদন

নীরবতাই শক্তি রাজকীয় লুকে শাকিব খান

নুরকে ‘বিজয়ী’ ঘোষণা করে অভিনন্দন জানালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী

ভাঙছে দীর্ঘদিনের প্রথা, আজ শপথ নেবে নতুন সরকার