Tuesday , 30 December 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মায়ের মরদেহ দেখে গভীর শোকে হাসপাতাল ত্যাগ করেন তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

খালেদা জিয়ার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক অঙ্গনে। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এভারকেয়ার হাসপাতালের সামনে জড়ো হতে থাকেন। সেখানে উপস্থিত নেতাকর্মীদের অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

এর আগে, সোমবার (২৯ ডিসেম্বর) রাতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাসপাতালে ছুটে যান। তার উপস্থিতিতেই চিকিৎসকরা খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন।

পরে মঙ্গলবার সকাল ১০টা ৮ মিনিটে এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন তারেক রহমান। এ সময় তাকে গভীর শোকাহত ও বিমর্ষ অবস্থায় দেখা যায়। গাড়ির সামনের আসনে বসে নীরবে হাসপাতাল এলাকা ত্যাগ করেন তিনি।

হাসপাতালের প্রধান ফটকের সামনে নেতাকর্মীদের ভিড় ক্রমেই বাড়তে থাকে। কেউ কেউ মাটিতে লুটিয়ে পড়ে আহাজারি করেন, আবার অনেকে একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। নেতাকর্মীদের কান্না ও বিলাপে পুরো হাসপাতাল এলাকা হয়ে ওঠে আবেগঘন।

শোকাহত নেতাকর্মীরা বলেন, “আমাদের মা, বাংলাদেশের মা আজ আমাদের ছেড়ে চলে গেছেন। সারা জাতি আজ শোকে মুহ্যমান।” তারা বলেন, বেগম খালেদা জিয়া আজীবন দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করে গেছেন। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

হাসপাতাল চত্বরে শোক, কান্না ও মাতমে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জে ১৪৮ বোতল এসকাফসহ মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ১

তারেকের আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আ.লীগের কার্যালয় উদ্বোধনের পর এনসিপির আগুন

দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

ভোট পারফেক্ট করাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে সম্মতি ট্রাম্পের

হেমায়েতপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান: বিপুল পরিমাণ মাদকসহ দুই ব্যবসায়ী আটক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ছাদখোলা বাসে বিপিএল ট্রফি নিয়ে রাজশাহীতে শান্ত-মুশফিকরা