Wednesday , 24 December 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

শনিবার পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

আগামী ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান।

বুধবার (২৪ ডিসেম্বর) এই তথ্য জানান তিনি।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) পদ ছেড়ে দিয়ে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনের ঘোষণা দেন অ্যাটর্নি জেনারেল।

তিনি বলেন, অ্যাটর্নি জেনারেলের পদ থেকে ফিরে এসে সকলকে সাথে নিয়ে সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিবো। আমি এমপি হতে চাই এলাকার উন্নয়ন ও সন্ত্রাস মুক্ত শৈলকুপা গড়ার জন্য।

বিকেলে শৈলকূপা উপজেলা বিএনপি আয়োজিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ছিলেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছিলেন তিনি।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নীরবে দেশ ছাড়া নিয়ে সমালোচনার ঝড়, মুখ খুললেন ফয়েজ আহমদ তৈয়্যব

T.E.A Cosmo Carnival-এ স্টানিং লুকে আলিশা ইসলাম: গ্রামীণ বাংলার গল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার আঞ্জুমান মুনিয়া

সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে বড় সুখবর

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির

জাইমা রহমানের চেলসিতে সুযোগ প্রসঙ্গে অবস্থান পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী

নেশার টাকার জোগান না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক

কাচ্চি না খেয়ে ফিরবেন না জ্যোতির্ময়ী

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী–সাংবাদিকের ওপর হামলা, ডাকসুর নিন্দা

গাইবান্ধায় ৩০০ ছাড়াল কাঁচামরিচের দাম

আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা