Saturday , 7 February 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

প্রায় ৬ ঘন্টা পর শাহবাগ ছাড়ল বিক্ষোভকারী ছাত্র-জনতা

প্রায় ছয় ঘণ্টা ধরে অবরোধ চলার পর রাজধানীর শাহবাগ মোড় ছেড়েছেন বিক্ষোভকারী ছাত্র-জনতা। জাতিসংঘের অধীনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবিতে চলমান আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা। পরে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরের নির্দেশে তারা শাহবাগ ত্যাগ করেন।

এ বিষয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জানান, আন্দোলনের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী কর্মসূচি নির্ধারণে আগামীকাল শনিবার একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

এর আগে আন্দোলনস্থলে বক্তব্যে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, ‘শুধু দুই পুলিশ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে—এমন ঘোষণায় আমরা সন্তুষ্ট নই। আমরা আজকের মধ্যেই দেশের আইনের আওতায় তাদের বিচার চাই।’

এছাড়া ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার নির্দেশদাতা এবং তা বাস্তবায়নকারীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে: কণ্ঠশিল্পী সালমা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

আইসিসির ‘আলটিমেটাম’ ইস্যুতে আসল সত্য জানালো বিসিবি

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, বলা হলো যেসব কথা

কেরানীগঞ্জে লাইসেন্সবিহীন অকটেন বিক্রি ও মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ করা হলো ৩০০ লিটার জ্বালানি

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ

বেগম রোকেয়ার চেতনা আজও আমাদের পথপ্রদর্শক: প্রধান উপদেষ্টা

জুলাই হত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

ঢাকা থেকে ৪০০ কিলোমিটার দূরে ভূমিকম্প অনুভূত

ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ