বিশেষ প্রতিনিধি (এইচ এম আতিক):
সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের নগরচর ভরারী এলাকায় দীর্ঘ আট বছরের বন্দিদশা থেকে অবশেষে চলাচলের পথ ফিরে পেয়েছে ভুক্তভোগী একটি পরিবার।
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারটির দুর্ভোগের খবরটি ছড়িয়ে পড়লে তা সাভার উপজেলা প্রশাসনের নজরে আসে।
পরবর্তীতে স্থানীয়বাসীদের সহায়তায় সোমবার বিকেলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম সরেজমিনে উপস্থিত হয়ে সমস্যাটির সমাধান করেন।
জানা গেছে, ঝালকাঠি সদর উপজেলার মানপয়সা গ্রামের বাসিন্দা আনিসুর রহমান ১৯৯৫ সালে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় চার শতাংশ জমি কিনে ঘরবাড়ি বানান। শুরুর দিকে চলাচলের রাস্তা থাকলেও পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়।
ফলে বাধ্য হয়ে দীর্ঘ আট বছর ধরে পাশের বাড়ির ভেতরের পথ দিয়ে তাদের যাতায়াত করতে হতো। পরিবারের সদস্য আনিসুর রহমান জানান, দীর্ঘ সময় ধরে এই দুর্ভোগের কারণে জরুরি চিকিৎসাসহ দৈনন্দিন নানাবিধ কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।
অবশেষে উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ ও এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় নতুন চলাচলের পথ সুগম হওয়ায় দীর্ঘদিনের উদ্বেগ কেটে পরিবারটিতে আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে।
নগরচর ভরারী, রাজফুলবাড়িয়া, তেঁতুলঝড়া ইউনিয়ন, সাভার।
আনিসুর রহমান ও তাঁর পরিবার।দীর্ঘ ৮ বছর ধরে চলাচলের নিজস্ব পথ বন্ধ থাকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পর সাভার ইউএনও সাইফুল ইসলামের সরাসরি পরিদর্শন ও স্থানীয়দের সহযোগিতায় পথ তৈরি।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯


















