Friday , 19 December 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

রাজধানীতে উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

 

রাজধানীর তোপখানা সড়কে জাতীয় প্রেস ক্লাবের উল্টোদিকে অবস্থিত উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৭টা ৪৫ মিনিটের দিকে সংঘটিত এ ঘটনায় কার্যালয়ের একটি অংশে আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে উদীচীর কার্যালয়ে আগুন লাগার খবর পায় তারা। খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত ৮টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

উদীচী শিল্পীগোষ্ঠীর একাংশের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন জানান, আগুন লাগার আগে কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। তিনি বলেন, ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

সংগঠনটির একাংশের সাংগঠনিক সম্পাদক আরিফ নূর জানান, আগুন লাগার সময় তারা কার্যালয়ের বাইরে অবস্থান করছিলেন। ভেতরের কক্ষগুলোতেও আগুন জ্বলতে দেখা যায় এবং ফায়ার সার্ভিস আগুন নেভাতে কাজ চালায়।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, শুরুতে তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরিস্থিতি বিবেচনায় পরে আরও একটি ইউনিট যোগ করা হয়। আগুন নিয়ন্ত্রণে এলেও ঘটনাস্থলে চারটি ইউনিট কাজ করছে।

হামলা ও অগ্নিসংযোগের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ

ইসলামের কথা বলে জামায়াত প্রতারণা করছে: মির্জা ফখরুল

নির্বাচন ঘিরে এখন থেকে অভিযান চালাবে যৌথ বাহিনী

বাড্ডায় ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

হেমায়েতপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান: বিপুল পরিমাণ মাদকসহ দুই ব্যবসায়ী আটক

শিক্ষা খাতে নিয়ন্ত্রণ ও সংস্কারে সরকারের দৃঢ় অঙ্গীকার: শিক্ষামন্ত্রী

বন্ধ হলো প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

আমীরে জামায়াতের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণে কঠোর এনসিপি, প্রয়োজনে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি

মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, ৫৫০ ভরি স্বর্ণ-রুপা লুট