বুধবার , 21 জানুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

স্টার নিউজের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
জানুয়ারি 21, 2026 1:14 অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
দেশের দশম সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল হিসেবে আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করলো স্টার নিউজ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এনজিআই) ভবনে কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। বস্তুনিষ্ঠ, নির্ভুল ও দ্রুত সংবাদ পরিবেশনের মাধ্যমে টেলিভিশন সাংবাদিকতায় একটি নতুন মানদণ্ড স্থাপনের লক্ষ্য নিয়ে পূর্ণাঙ্গ সম্প্রচারে আসে চ্যানেলটি।

এ সময় উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের চেয়ারম্যান মো. জাহান বক্স মণ্ডল, ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান, ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালকের মা।
এছাড়া অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসাইন খালেদ, পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আলী, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান, সহ. ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দীন জসিম।

অনুষ্ঠানে স্টার নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোখছেদুল কামাল জানান, স্টার নিউজ টেলিভিশনে রয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় সম্প্রচার প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাভেকোর অত্যাধুনিক ‘ফুল স্টুডিও অটোমেশন’ সিস্টেম। এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ তথা এশিয়ায় প্রথমবারের মতো কোনো সংবাদমাধ্যম পূর্ণাঙ্গ অটোমেশন ব্যবস্থায় তাদের কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে।
তিনি বলেন, এই ফুল স্টেশন অটোমেশন সিস্টেম প্রযুক্তির মাধ্যমে সংবাদ সংগ্রহ, যাচাই, সম্পাদনা এবং সম্প্রচার— সমস্ত ধাপেই স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় বসানো হয়েছে। ফলে স্টার নিউজ টেলিভিশনের সংবাদ পরিবেশনা হবে আরও দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ।

চ্যানেলটির হেড অব নিউজ হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র সাংবাদিক ওয়ালিউর রহমান মিরাজ। তিনি আশা করেন, আধুনিক চিন্তাধারা, প্রযুক্তিনির্ভর সম্প্রচার ব্যবস্থা এবং দর্শককেন্দ্রিক কনটেন্টের সমন্বয়ের মাধ্যমে স্টার নিউজ অল্প সময়ের মধ্যেই দেশের গণমাধ্যম অঙ্গণে স্টার নিউজ একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
তিনি বলেন, সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চার মাধ্যমে স্টার নিউজ দর্শকদের আস্থা অর্জন করবে এবং গণতন্ত্র, স্বচ্ছতা ও জনস্বার্থে কাজ করা একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্টার নিউজ টেলিভিশনের সম্প্রচারে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। সর্বাধুনিক স্টুডিও, ডিজিটাল নিউজ প্রোডাকশন সিস্টেম, উন্নত গ্রাফিক্স ও ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে দর্শকদের জন্য আকর্ষণীয় ও তথ্যসমৃদ্ধ সংবাদ পরিবেশনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি উদ্ভাবনী নিউজরুম ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত সংবাদ সংগ্রহ, যাচাই ও সম্প্রচারের একটি কার্যকর কাঠামো গড়ে তোলা হয়েছে।

সংবাদভিত্তিক এই টেলিভিশন চ্যানেলে সংবাদ বুলেটিনের পাশাপাশি থাকবে সমসাময়িক বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী অনুষ্ঠান, টকশো, বিশেষ প্রতিবেদন এবং অনুসন্ধানী সাংবাদিকতা। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনাবলি, রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তি। ইতোমধ্যে চ্যানেল কর্তৃপক্ষ সব ক্ষেত্রের সংবাদ নির্ভরযোগ্যভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছে।

স্টার নিউজ টেলিভিশনের মালিকানায় রয়েছে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় দীর্ঘদিনের করপোরেট অভিজ্ঞতা ও পেশাদার দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে চ্যানেলটির কাঠামো ও পরিচালনায়।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

বিকেল ৪টায় শপথ, ১২টার পর মানিক মিয়া এভিনিউতে যান চলাচল বন্ধ

কেরানীগঞ্জে স্বর্ণের দোকানে দিনের আলোতেই সিনেমাটিক স্টাইলে চুরি

উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন

আবাসিক ভাতার দাবিতে জবির ভিসি-কোষাধ্যক্ষ অবরুদ্ধ, ভবনে তালা

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

সব রেকর্ড ভেঙে সোনার ভরি দুই লাখ ৩২ হাজার

‘জয় বাংলা’ ছেড়ে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে আলোচনায় রাষ্ট্রপতি

বাসে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত আমির

যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সে. রেকর্ড

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেপ্তার