বিনোদন ডেক্স
দাম্পত্য জীবনের এক বছর পূর্ণ করলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং তার স্ত্রী রোজা আহমেদ। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে ভালোবাসা আর আনন্দঘন আয়োজনে মুখর হয়ে ওঠে এই তারকা দম্পতির বিশেষ দিনটি।
বিবাহবার্ষিকীকে কেন্দ্র করে রোজা আহমেদের ব্যতিক্রমী আয়োজন ও স্টাইলিশ উপস্থিতি ইতোমধ্যেই শোবিজ অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে। একই সঙ্গে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন তাহসান-রোজা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অ্যানিভার্সারির কিছু ছবি শেয়ার করেন রোজা আহমেদ। ছবি প্রকাশের পরপরই সেগুলো দ্রুত ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে শুরু হয় প্রশংসা ও আলোচনা। প্রতিবারের মতো এবারও নিজের ফ্যাশন সেন্স দিয়ে নজর কাড়েন রোজা, তবে এই অ্যানিভার্সারিতে তার গ্ল্যামার যেন ছিল আরও আলাদা।
ছবিতে দেখা যায়, ঝলমলে সিকুইন দেওয়া বডিকন গাউনে মোড়ানো রোজাকে, যেখানে তার স্টাইল ও আত্মবিশ্বাস প্রশংসা কুড়িয়েছে ভক্তদের কাছ থেকে।
অ্যানিভার্সারি উদযাপনের অন্যতম আকর্ষণ ছিল দৃষ্টিনন্দন কেক। সাদা ক্রিমে ঢাকা কেকটি সাজানো ছিল বড় লিলি ফুল ও মোমবাতিতে, পাশে ছিল একটি সুন্দর গোলাপের তোড়া। অনেকের ধারণা, প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে এমন বিশেষ সারপ্রাইজ দিয়েছেন তাহসান খান।
উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও রোজা আহমেদ। তাদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকেই ব্যাপক আলোচনার জন্ম দেয় এই তারকা জুটি।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯

















