Monday , 27 July 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় ৩০০ ছাড়াল কাঁচামরিচের দাম

নিয়াম শেখ, গাইবান্ধা জেলা প্রতিনিধি

​গাইবান্ধার বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার কারণে সরবরাহে ব্যাঘাত ঘটায় এখন তা ৩০০ টাকা ছাড়িয়েছে। এমনকি রাজধানীর বিভিন্ন বাজারেও কাঁচামরিচ কোথাও ৩২০ টাকা, কোথাও ৩১০ কিংবা ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
​বাজার ঘুরে জানা গেছে, এক সপ্তাহ আগেও যে কাঁচামরিচের দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকা কেজি, বর্তমানে তা বেড়ে নতুন কাঁচামরিচ ৩০০ টাকা এবং পুরোনো কাঁচামরিচ ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
​বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে মরিচ দ্রুত পচে নষ্ট হয়ে যায় এবং পাইকারি বাজারে সরবরাহের পরিমাণও বেশ কম। বেশি দামে কিনতে বাধ্য হওয়ায় তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে এই চড়া দামের কারণে ক্রেতাদের সাথে প্রায়ই তাদের বাকবিতণ্ডা হচ্ছে।
​এদিকে নিত্যপ্রয়োজনীয় এই ঝাঁঝালো মসলার দাম নাগালের বাইরে চলে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বাজার করতে আসা ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে জানান, কাঁচামরিচ ও অন্যান্য শাক-সবজির বাড়তি দামের কারণে অল্প কিছু জিনিস কিনতেই ২০০ থেকে ২৫0 টাকা খরচ হয়ে যাচ্ছে, যা দিয়ে বর্তমান পরিস্থিতিতে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত