মঙ্গলবার , 3 মার্চ 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

চতুর্থ শ্রেণি থেকে শারীরিক ও মানসিক শিক্ষা বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
মার্চ 3, 2026 10:50 অপরাহ্ন

চতুর্থ শ্রেণি থেকে শারীরিক, মানসিক ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে শিক্ষাকে সরকারের অগ্রাধিকার বিবেচনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।

পাঠ্যপুস্তক যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘পাঠ্যপুস্তক পরিমার্জন করতে হবে।’

কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি অধিক জোর দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শারীরিক, মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা সবার জন্য বাধ্যতামূলক করা হবে।’ একই সঙ্গে এই বিষটির ওপর মূল্যায়ন পরীক্ষা নেওয়ার কথাও জানান তিনি।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আরো বলেন, ‘উচ্চ মানের বিশেষজ্ঞ দিয়ে কারিকুলাম প্রণয়ন ও পাঠ্যপুস্তক পরিমার্জনে করা হবে। এ ক্ষেত্রে কোনো দল-মত বিবেচনা করা হবে না।

এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ এনসিটিবির বিভিন্ন উইংয়ের কর্মকর্তারা।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত