Monday , 10 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

৮ বছর পর পথ পেল পরিবার

​বিশেষ প্রতিনিধি (এইচ এম আতিক):

​সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের নগরচর ভরারী এলাকায় দীর্ঘ আট বছরের বন্দিদশা থেকে অবশেষে চলাচলের পথ ফিরে পেয়েছে ভুক্তভোগী একটি পরিবার।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারটির দুর্ভোগের খবরটি ছড়িয়ে পড়লে তা সাভার উপজেলা প্রশাসনের নজরে আসে।

পরবর্তীতে স্থানীয়বাসীদের সহায়তায় সোমবার বিকেলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম সরেজমিনে উপস্থিত হয়ে সমস্যাটির সমাধান করেন।

​জানা গেছে, ঝালকাঠি সদর উপজেলার মানপয়সা গ্রামের বাসিন্দা আনিসুর রহমান ১৯৯৫ সালে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় চার শতাংশ জমি কিনে ঘরবাড়ি বানান। শুরুর দিকে চলাচলের রাস্তা থাকলেও পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়।

ফলে বাধ্য হয়ে দীর্ঘ আট বছর ধরে পাশের বাড়ির ভেতরের পথ দিয়ে তাদের যাতায়াত করতে হতো। পরিবারের সদস্য আনিসুর রহমান জানান, দীর্ঘ সময় ধরে এই দুর্ভোগের কারণে জরুরি চিকিৎসাসহ দৈনন্দিন নানাবিধ কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।

​অবশেষে উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ ও এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় নতুন চলাচলের পথ সুগম হওয়ায় দীর্ঘদিনের উদ্বেগ কেটে পরিবারটিতে আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে।

নগরচর ভরারী, রাজফুলবাড়িয়া, তেঁতুলঝড়া ইউনিয়ন, সাভার।
​আনিসুর রহমান ও তাঁর পরিবার।দীর্ঘ ৮ বছর ধরে চলাচলের নিজস্ব পথ বন্ধ থাকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পর সাভার ইউএনও সাইফুল ইসলামের সরাসরি পরিদর্শন ও স্থানীয়দের সহযোগিতায় পথ তৈরি।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে পর্যালোচনা সভা

মির্জা আব্বাসের কিছু হলে ৮০ শতাংশ দায়ী থাকবেন পাটওয়ারী: মেঘনা আলম

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

তামাকের ক্ষতি থেকে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকারে বড় পরিবর্তনের সুর: ইউপি চেয়ারম্যান পদের প্রার্থী হতে স্নাতক ডিগ্রির প্রস্তাব, হাইকোর্টের রুল

পুরোনো রীতি ভেঙে ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভার শপথ

ফেরি থেকে ধলেশ্বরীতে ট্রাকসহ ৫ যান, নিখোঁজ ১

রাষ্ট্রপতির স্মৃতিসৌধ ও জিয়া মাজার পরিদর্শন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী মারা গেছেন