বৃহস্পতিবার , 25 ডিসেম্বর 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সিলেটে পা রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি প্রকাশ করলেন তারেক রহমান

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ডিসেম্বর 25, 2025 11:24 পূর্বাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেছেন। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সিলেটে পৌঁছে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তারেক রহমান। সেখানে তিনি লেখেন, “অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!”

এর আগে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারে পরিচালিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। প্রায় ১৭ বছর পর দেশের মাটিতে ফিরলেন তারেক রহমান। এই সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে বিপুলসংখ্যক বিএনপি নেতা-কর্মী জড়ো হয়েছেন। দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে রাজধানীর কুড়িল–বিশ্বরোডের ৩০০ ফিট সড়ক জনস্রোতে মুখর হয়ে উঠেছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ