মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে আগস্ট ২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কোরআন ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে সভার সূচনা করা হয়। এরপর জুলাই ২০২৬ মাসের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
🏆 পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যগণের তালিকা
ক্যাটাগরির নাম
নাম ও পদবি
কর্মস্থল
শ্রেষ্ঠ সার্কেল অফিসার
মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার
হালুয়াঘাট সার্কেল, ময়মনসিংহ
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ
মুহাম্মদ শিবিরুল ইসলাম, অফিসার ইনচার্জ
কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ
শ্রেষ্ঠ এসআই
এসআই (নিরস্ত্র) মহসিন মোস্তফা
কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ
শ্রেষ্ঠ এএসআই
এএসআই (নিরস্ত্র) মোঃ তানিমুল ইসলাম
ফুলপুর থানা, ময়মনসিংহ
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার
এএসআই (নিরস্ত্র) সুকান্ত দেবনাথ
কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ
সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার
সার্জেন্ট মোঃ ইউসুফ মিয়া
ভালুকা ট্রাফিক জোন, ময়মনসিংহ
পিআরএল (PRL) গমনকারী ১৭ জন পুলিশ সদস্যের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার।
সভায় বিগত মাসের কল্যাণমূলক প্রস্তাব ও গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয় এবং চলতি মাসের বিভিন্ন আবেদনের প্রেক্ষিতে নতুন সিদ্ধান্ত গৃহীত হয়।
কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের কঠোর নির্দেশ প্রদান করেন।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯


















