Sunday , 16 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

​মুক্তিপণ দিয়েও মেলেনি শিকলবন্দির মুক্তি ​

বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে এক ব্যক্তিকে শিকলবন্দি করে মুক্তিপণ আদায়ের পর আরও টাকা দাবি করার অভিযোগে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। ফরিদপুর কোতোয়ালী থানা এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধারসহ মূলহোতাসহ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

অনুসন্ধানে জানা যায়, বিদেশে পাঠানোর কথা বলে ভুক্তভোগী মো: নিলয় সিকদার (৩৫)-এর কাছ থেকে প্রথমে নগদ ও পাসপোর্টের জন্য টাকা নেওয়া হয়। প্রতিশ্রুতি অনুযায়ী বিদেশে পাঠাতে ব্যর্থ হওয়ায় তিনি টাকা ফেরত চান। এর জেরে গত ০৬/০৮/২০২৪ তারিখে তাকে অপহরণ করে একটি কক্ষে শিকলবন্দি করে আটকে রাখা হয় এবং ৯ দিন ধরে নির্যাতন চালানো হয়।

​অপহরণকারীরা ভুক্তভোগীর পরিবারের কাছে ৫,০০,০০০ (পাঁচ লাখ) টাকা মুক্তিপণ দাবি করে। পরিবার তাকে জীবিত ফেরত পাওয়ার আশায় বিভিন্ন বিকাশ নম্বরে ৪,২১,০০০ টাকা পাঠায়। পরবর্তীতে আসামিরা তাকে মুক্তি না দিয়ে আরও ৫,০০,০০০ টাকা দাবি করে। কোনো উপায় না পেয়ে ভুক্তভোগীর শ্বশুর বাদী হয়ে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গত ১৫/০৮/২০২৪ তারিখ রাত আনুমানিক ২৩.৫০ ঘটিকায় ফরিদপুর কোতোয়ালী থানাধীন চরকমলাপুরের একটি আবাসিক ভবনে অভিযান পরিচালনা করে। সেখান থেকে শিকলবন্দি অবস্থায় ভুক্তভোগী মো: নিলয় সিকদারকে উদ্ধার করা হয়।

​একই সময়ে ঘটনার মূলহোতা মো: ফেরদৌস উর রহমান (৪২) ও মহিউদ্দিন আহমেদ (৩২)-কে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬/০৮/২০২৪ তারিখ রাতে কোতোয়ালী এলাকা থেকে অন্য আসামি এস এম মনসুর (৩৬)-কে তার নিজ বসতবাড়ি হতে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে আসামিদের কাছ থেকে:

​০২টি লোহার শিকল ও ০২টি তালা

​০২টি স্টিলের পাইপ

​০১টি চাকু

​০৬টি মোবাইল ফোন

​নগদ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, অপহরণ ও মানব পাচারকারী দালাল চক্রের হাত থেকে বাঁচতে না জেনে বা অবৈধ উপায়ে বিদেশে পাড়ি দেওয়া থেকে বিরত থাকুন। এ ধরনের কোনো প্রতারণামূলক কর্মকাণ্ড বা অপরাধের তথ্য পেলে নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা র‌্যাবকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন