শনিবার , 21 মার্চ 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ঈদের দিন নীল শাড়িতে আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
মার্চ 21, 2026 11:40 অপরাহ্ন

তানজিনুল ইসলাম তামিম

পবিত্র ঈদুল ফিতরের দিনে নীল শাড়ি পরে নিজের অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ দেওয়া এক আবেগময় পোস্টে তিনি তুলে ধরেছেন স্মৃতি, ভালোবাসা ও মাতৃত্বের এক অনন্য গল্প।

পোস্টে তিনি তার প্রয়াত বাবাকে উদ্দেশ করে লিখেছেন, ঈদের এই নীল শাড়ির সঙ্গে জড়িয়ে আছে গভীর আবেগ। শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী মণিপুরী শাড়িটি তিনি মূলত মেয়ের জন্য কিনেছিলেন। পরে মেয়ের অনুরোধে নিজের জন্যও ব্লাউজ তৈরি করতে দেন, যদিও শেষ মুহূর্তে তা পাওয়া নিয়ে ছিল অনিশ্চয়তা।

ঈদের আগে নানা ব্যস্ততা ও অসুস্থতার কারণে নিজের জন্য নতুন কিছু কেনা হয়নি বলেও জানান তিনি। এতে মন খারাপ থাকলেও তা কাউকে বুঝতে দেননি। তবে তার মেয়ে ‘প্রকৃতি’ মায়ের মনের অবস্থা বুঝে যায়। নিজের জন্য রাখা সেই নীল শাড়িটিই মাকে আগে পরতে অনুরোধ করে।

মেয়ের এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন নওশাবা। বৃষ্টিভেজা ঈদের দিনে মেয়ের দেওয়া নীল শাড়ি পরে ঈদ উদযাপন করেন তিনি। মেয়ের চোখে সেদিন তিনি ছিলেন “রূপার মতো সুন্দর”— এমন কথাও পোস্টে উল্লেখ করেন এই অভিনেত্রী।

তিনি আরও লেখেন, জীবন এক অদ্ভুত উপহার, যার সৌন্দর্য উপলব্ধি করতে হলে মনকে রাখতে হয় ভালোবাসা আর কৃতজ্ঞতায় ভরা। প্রয়াত বাবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার জন্য দোয়া চেয়েছেন তিনি।
এই আবেগঘন পোস্টটি ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

এবার গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নারীদের নিরাপত্তা নিশ্চিত না হলে রাজনীতিতে টেকসই অংশগ্রহণ সম্ভব নয় — জাইমা রহমান

জামায়াতের ২ দিনের কর্মসূচি ঘোষণা

নতুন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী

সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে: স্পিকার

ক্ষমা না চাইলে ক্যান্টনমেন্টে জামায়াত প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণার দাবি

যে ভোট চুরি করতে আসবে তার একমাত্র ঠিকানা হবে হাসপাতাল: সারজিস আলম

নতুন আসছি তো, ছোটখাট ভুল হয়েই যায়: গয়েশ্বর চন্দ্র রায়

বাংলাদেশে আসলেন বিশ্বকাপজয়ী ওজিল, যাচ্ছেন রোহিঙ্গা ক্যাম্পে

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় নাহিদ-আসিফ