Sunday , 9 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

যানজটে পরীমনি, পিছাল সাক্ষ্য গ্রহণ

রাজধানীর তীব্র যানজটে আটকে নির্দিষ্ট সময়ে আদালতে পৌঁছাতে না পারায় চিত্রনায়িকা পরীমনির সাক্ষ্য গ্রহণ ও জেরা পিছিয়েছে। শুনানি শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়ার আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেছেন।

​রোববার (৯ আগস্ট) দুপুরে আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) জানান, এদিন মামলার জেরা ও সাক্ষ্য গ্রহণের জন্য সময় নির্ধারিত ছিল। সকালে বাসা থেকে আদালতের উদ্দেশ্যে রওনা হলেও পথিমধ্যে চরম যানজটে আটকা পড়েন পরীমনি। আদালতে পৌঁছাতে দেরি হওয়ায় আইনজীবীদের পক্ষ থেকে সময়ের আবেদন করা হলেও শেষ পর্যন্ত বিচারক আগামী ৩০ নভেম্বর জেরার নতুন তারিখ নির্ধারণ করেন।

সাভার থানায় ব্যবসায়ী নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি সহ ছয়জনের বিরুদ্ধে মারধর, হুমকি ও যৌন হয়রানির অভিযোগে মামলা করেন পরীমনি।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন আসামি নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম—এই তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

আদালত তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

পরীমনির সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হলেও অসুস্থতার কারণে পরীমনিকে জেরা করা সম্ভব হয়নি।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত