শনিবার , 13 ডিসেম্বর 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

কেরানীগঞ্জে আগুন লাগা ভবন থেকে ৪২ জন উদ্ধার

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ডিসেম্বর 13, 2025 10:24 পূর্বাহ্ন

কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় বহুতল ভবনের লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। এছাড়া সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এদিকে ভবন থেকে ৪২ জনকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে প্রেস ব্রিফিং করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, ভবনের বেজমেন্ট থেকে আগুনের সুত্রপাত। যেখানে জুটের গোডাউন রয়েছে। ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এখনো যারা ভেতরে আটকা রয়েছেন তাদেরও উদ্ধার করা হচ্ছে।

তাজুল ইসলাম বলেন, ‘ধোঁয়ার কারণে কাজ করতে বেগ পেতে হচ্ছে। ভবনের বেজমেন্টে থাকা গোডাউনের প্রতিটা সাটার ভেঙে কাজ করতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আগুন একটা জায়গায় রাখতে পেরেছি, যেন অন্য ভবনে না ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ৪২ জনকে উদ্ধার করেছি।’

আগুন লাগা ভবনে ক্যামিকেলের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই পরিচালক। সেইসাথে বিস্ফোরণেরও কোনো আলামত পাননি বলেও জানান তিনি।

এদিন ভোর ৫টা ৩৭ মিনিটে বাবুবাজার এলাকার ওই বহুতল ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এটি মার্কেট কাম আবাসিক ভবন। নিচের অংশে জুট, পোশাকসহ বিভিন্ন জিনিস রয়েছে আর ওপরে আবাসিক।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

“টপ অর্ডারের ধস, বড় ব্যবধানের হার: পাকিস্তানের কাছে ১২৮ রানে ধরা খেল বাংলাদেশ”

কেরানীগঞ্জে শুভ উদ্বোধন হলো গ্লোবাল স্ট্যান্ডার্ড স্কুল

মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প

আইসিইউতে ওবায়দুল কাদের, অবস্থা সংকটাপন্ন

ঢাকায় ফিরেছে জাইমা রহমানের আদরের জেবু

ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের ঐতিহ্য ও তাঁতশিল্প সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ জরুরি—শিক্ষা উপদেষ্টা

ডিজিটাল পাঠের নতুন গন্তব্য shobdomukur.com-এ যুক্ত হলো স্টুডেন্ট ওয়েজের সুনির্বাচিত বই

ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

তারেক রহমানকে অভিনন্দন জানালেন মোদি