বিনোদন ডেক্স
চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬। মানবিকতা, সমাজসেবা ও গুণীজনের অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ গ্রিন লিফ কালচারাল ফোরাম ও মাদার তেরেসা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রিন লিফ ম্যাগাজিনের সম্পাদক ও সংগঠক তসলিম হাসান হৃদয় এবং যেরিন সুবা। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেত্রী রেনু রোজিনা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ চট্টগ্রামের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ‘আমাদের আলোকিত সমাজ’-এর চেয়ারম্যান এ আর এম কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী, পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী, মানবিক পুলিশ হিসেবে পরিচিত মো. শওকত হোসেন পিপিএম, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ওসমান গনী মনসুর, লায়ন মতিউর রহমান সৌরভ, মাদার তেরেসা ফাউন্ডেশনের পরিচালক আব্দুল গনি মনসুর, দ্য পিপলস ভিউ-এর সম্পাদক ও মিডিয়া ব্যক্তিত্ব কারু কৃষাণ, সাখাওত হোসেন শুভ, চেয়ারম্যান শাহেদ চৌধুরী, ম্যারেজ সল্যুশন বিডিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদার তেরেসা ফাউন্ডেশনের পরিচালক ফরিদা আক্তার।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ৩৫টি ক্যাটাগরিতে বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ‘রত্নগর্ভ মা’ সম্মাননা প্রদান করা হয় কামরুল কায়েস চৌধুরীর মমতাময়ী মাকে। সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন কিংবদন্তি অভিনেত্রী রেনু রোজিনা, সংগীতশিল্পী রবি চৌধুরী, মানবিক পুলিশ শওকত হোসেন পিপিএম, জিনাত আরা বেগম, সাংবাদিক ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য জাহিদুল করিম কচি, সর্বোচ্চ রক্তদানের জন্য জাবেদ নাসিম এবং সেরা মানবিক সংগঠন হিসেবে ফুলের হাসি ফাউন্ডেশন।
সম্মাননা ও সার্টিফিকেট প্রদানের পাশাপাশি জনপ্রিয় কোরিওগ্রাফার আলমগীর হোসেন আলো-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা অনুষ্ঠানের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে রেনু রোজিনা বলেন, “যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণীর জন্ম হয় না। আজ এখানে এসে সত্যিই আনন্দিত। গ্রীন লিফ ও মাদার তেরেসা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা—তারা যেন এই গুণীজন সম্মাননার ধারাবাহিকতা বজায় রাখেন।”
গ্রিন লিফ ম্যাগাজিনের সম্পাদক ও বিজিসিএফ পরিচালক তসলিম হাসান হৃদয় বলেন, “আমরা সবসময় সমাজের ভালো কাজগুলোকে মূল্যায়ন করতে চাই। গুণীজন ও মানবিক মানুষের সম্মাননার এই আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সব মিলিয়ে মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও মূল্যবোধকে সামনে রেখে আয়োজিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬ ছিল এক অনন্য, অর্থবহ ও প্রশংসনীয় আয়োজন।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯

















