Friday , 24 July 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

​রাষ্ট্রপতির পদত্যাগের প্রস্তুতি ও স্পিকারের আগমনে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে। তবে তিনি এখনো পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি। নিয়মানুযায়ী রাষ্ট্রপতিকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। স্পিকার দেশে না থাকায় এতদিন বিষয়টি কিছুটা বিলম্বিত হচ্ছিল।
​এদিকে চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থানরত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের দুই দিন আগেই আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে দেশে ফিরেছেন। তার এই আগাম দেশে ফেরা রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনাকে আরও জোরালো করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার জানান, তিনি এক সপ্তাহ বিদেশে থাকায় এ বিষয়ে কিছুই জানেন না এবং তার কাছে কোনো তথ্য নেই। দেশে ফিরে এখন তিনি বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন বলে মন্তব্য করেন।
​সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ পদের দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার। এছাড়া রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।
​বঙ্গভবনের একাধিক কর্মকর্তা গত বৃহস্পতিবার জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং পদত্যাগপত্রও প্রস্তুত রয়েছে। বঙ্গভবনের এক কর্মকর্তা জানান, রাষ্ট্রপতি এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে তাকে চলে যাওয়ার জন্য বলা হয়েছে। উল্লেখ্য, মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৮ সালের এপ্রিলে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত