Tuesday , 17 March 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বাড়তি ভাড়া নিলে সরাসরি জানাবেন: আইজিপি

ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট বাস কাউন্টারগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। তিনি বলেছেন, যাত্রীদের কাছে যদি কোনো প্রমাণ থাকে, তবে তা সরাসরি জানালে দ্রুত ব্যবস্থা নেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে তিনি এসব কথা জানান। এসময় তার সঙ্গে ছিলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

আইজিপি আরও জানান, ঈদকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মহাসড়কে যানজট কমাতে পুলিশ তৎপর রয়েছে।

পরিদর্শনের সময় তারা যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে পুলিশের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন