Tuesday , 8 September 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

নেত্রকোণায় সরকারি ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে স্থানীয় কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের কুড়পাড় এলাকা থেকে সাদিয়া আক্তার (২২) নামের ওই নেত্রীকে আটক করে নেত্রকোণা মডেল থানা পুলিশ।

আটক সাদিয়া আক্তার নেত্রকোণা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি এনসিপির নেত্রকোণা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়পাড় এলাকার কয়েকজনকে সরকারের কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দেন সাদিয়া। এ জন্য প্রত্যেকের কাছ থেকে তিন হাজার টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাদিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক তথ্যমতে, পাঁচজনের কাছ থেকে তিন হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

নেত্রকোণা এনসিপির সদস্য সচিব ফাহিম রহমান খান পাঠান বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি এখনো বিস্তারিত জানেন না। তবে কেউ ব্যক্তিগতভাবে এ ধরনের অপরাধে জড়িত থাকলে তার দায় সংগঠন নেবে না। অভিযোগ সত্য হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোণা সদর সার্কেলের কর্মকর্তা সজল কুমার সরকার জানান, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে পাঁচজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে পুলিশ জানতে পেরেছে। বিষয়টি যাচাই-বাছাই চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি

​প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের

স্বপ্নের নতুন অধ্যায় শুরু—অভিনয়ে নাম লেখালেন মিস আর্থ মেঘনা আলম

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাকিবসহ আটক ৩

হাদির হত্যাকারী দেশ ছেড়ে পালিয়েছে’, স্বীকার করল পুলিশ

জাপানে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে নিহত ১

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির

দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান

হাসপাতালে ভর্তি রিজভী, দেশবাসীর কাছে চাইলেন দোয়া