Wednesday , 4 February 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

খিচুড়ি নিয়েই এবার আলোচনায় মালাইকা আরোরা! এক প্লেট খিচুড়ির দাম ৫৫০ রুপি—সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক।

খিচুড়ি বিক্রি করেই এবার নতুন করে আলোচনার কেন্দ্রে বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। অভিনয়ের বাইরে ব্যবসায়িক উদ্যোগ হিসেবে তিনি চালু করেছেন একটি বিলাসবহুল রেস্তোরাঁ, যার নাম ‘স্কারলেট হাউজ’। তবে এই রেস্তোরাঁর খাবারের দাম, বিশেষ করে এক প্লেট খিচুড়ির মূল্য, সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ বিতর্কের জন্ম দিয়েছে।

মুম্বাইয়ের প্রায় ৯০ বছরের পুরনো একটি পর্তুগিজ বাংলোতে গড়ে তোলা হয়েছে এই রেস্তোরাঁটি। প্রায় আড়াই হাজার বর্গফুট জায়গাজুড়ে বিস্তৃত ‘স্কারলেট হাউজ’-এর মালিক মালাইকা আরোরা ও তাঁর ছেলে আরহান খান। স্বাস্থ্যসচেতন জীবনযাপনের জন্য পরিচিত মালাইকার ব্যক্তিগত ডায়েট অনুসরণ করেই সাজানো হয়েছে এখানকার মেনু।

কিন্তু স্বাস্থ্যকর খাবারের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দামও। রেস্তোরাঁটির মেনুতে সাধারণ মশলা খিচুড়ির দাম রাখা হয়েছে ৫৫০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০০ টাকার কাছাকাছি। অ্যাভোকাডো টোস্টের দাম ৬২৫ রুপি, বিশেষ সালাদের জন্য গুনতে হবে ৭২০ রুপি, আর লুধিয়ানার বাটার চিকেনের দাম ৭৫০ রুপি।

শুধু খাবার নয়, পানীয়ের দামও অনেকের চোখ কপালে তুলেছে। এক বোতল পানির দাম ৩৫০ রুপি। ত্বক ও চুলের যত্নে সহায়ক হিসেবে প্রচারিত বিট ও বেদানার বিশেষ পানীয়ের এক গ্লাসের মূল্য ৪৫০ রুপি। পাশাপাশি এখানে পাওয়া যায় প্রায় ২৯ হাজার রুপি দামের শ্যাম্পেন ও ককটেলও।

প্রায় ১০০ আসনবিশিষ্ট এই রেস্তোরাঁটি আধুনিক ও নান্দনিক অন্দরসজ্জার কারণে বলিউড তারকাদের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। মালাইকা নিজেই জানিয়েছেন, তিনি যে ধরনের খাদ্যাভ্যাস অনুসরণ করেন, সেটিকেই ভিত্তি করে তৈরি করা হয়েছে ‘স্কারলেট হাউজ’-এর মেনু। ফলে সাধারণ মানুষের জন্য দাম যতই বেশি মনে হোক, তারকাদের আনাগোনা কিন্তু কম নয়।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

হাদির শারীরিক অবস্থার খবর জানালেন ইনকিলাব মঞ্চ 

ডিআরইউ সদস্য ও পরিবারের জন্য ব্রেস্ট স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত

দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার থাকা উচিত: জাইমা রহমান

তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন জানালেন মমতা

শেখ হাসিনার ‘হেভিওয়েট’ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জন ট্রাইব্যুনালে

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

মধ্যরাতে লাইভে এসে ব্যতিক্রমী উদ্যোগের কথা জানালেন হাসনাত

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

‘বাইফা সিজন ৫’-এর মার্কেটিং হেড হিসেবে যুক্ত হলেন আরিফ আবরাজ