Friday , 20 February 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বিএনপির ‘১ টাকার ইফতার’ উদ্যোগে নিম্ন আয়ের মানুষের স্বস্তি

পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জেলা শাখা চাঁপাইনবাবগঞ্জ শহরে মাত্র এক টাকায় ইফতার সামগ্রী বিতরণের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। কলা, খেজুর, বেগুনি, পেঁয়াজু, জিলাপি, শসা ও গাজরসহ প্রায় ১২ থেকে ১৫ পদের সমন্বয়ে তৈরি এ ইফতার প্যাকেজ পেয়ে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় নিম্ন আয়ের মানুষ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রথম রোজার দিন বিকেলে জেলা শহরের নবাবগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের সামনে ‘এক টাকার ইফতার’ শিরোনামে স্টল বসিয়ে এ কার্যক্রম শুরু হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রমজানজুড়ে প্রতিদিন বিকালে এ বিতরণ কার্যক্রম চালু থাকবে।

মাস্টারপাড়া এলাকার রিকশাচালক আতিকুর রহমান বলেন, সারাদিন পরিশ্রম করেও ২০০ টাকার বেশি আয় করা কঠিন। সংসারের অন্যান্য খরচ মেটাতে গিয়ে ইফতারের জন্য আলাদা করে কেনাকাটা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ১ টাকায় এতো ধরনের খাবার পেয়ে খুব ভালো লাগছে, যোগ করেন তিনি।

জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, সমাজের ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ যেন স্বাচ্ছন্দ্যে ইফতার করতে পারেন এই লক্ষ্য থেকেই মানবিক এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, গত বছরও প্রথম রোজা থেকে শেষ রোজা পর্যন্ত একই কর্মসূচি পরিচালিত হয়েছিলো।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উদ্যোগটিকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সামাজিক সংহতি দৃঢ় করে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন