Thursday , 4 December 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

শুটিং সেটে আগুনে দগ্ধ চিত্রনায়ক আরিফিন শুভ

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ আবারও শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন। ঢাকার বাইরে নির্জন এক লোকেশনে তার অভিনীত নতুন ছবি ‘মালিক’–এর অ্যাকশন দৃশ্যের চিত্রায়ণ চলাকালে হঠাৎ আগুনে দগ্ধ হন তিনি।

 

শুটিং ইউনিটের একাধিক সূত্র জানিয়েছে, দৃশ্য অনুযায়ী শুভর শরীরের নিচের অংশে সামান্য আগুন স্পর্শ করার কথা ছিল। কিন্তু ক্যামেরা চালু হতেই আগুনের শিখা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মুহূর্তের মধ্যে আগুন লাফিয়ে উঠে জড়িয়ে ধরে তার পা। শুভ নিজেই আগুন নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। কিছুক্ষণের মধ্যেই তিনি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান।

 

ঘটনার পর পুরো ইউনিট ছুটে এসে তাকে উদ্ধার করে। তবে কীভাবে আগুন নিয়ন্ত্রণের বাইরে গেল বা শুভর বর্তমান শারীরিক অবস্থা কী—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিষয়টি নিয়ে জানতে ‘মালিক’ ছবির পরিচালক সাইফ চন্দন–এর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে চাননি।

 

উল্লেখযোগ্য বিষয় হলো—এই প্রথম নয়। এর আগেও শুটিং সেটে একাধিকবার আহত হয়েছেন আরিফিন শুভ। ২০১৪ সালে ‘অগ্নি’ সিনেমার শুটিংয়ে থাইল্যান্ডে গুরুতর আঘাত পান তিনি এবং উন্নত চিকিৎসার জন্য ভারতেও যেতে হয়। পরে ‘কিস্তিমাত’–এর একটি অ্যাকশন দৃশ্যে ঘোড়ায় চড়ার সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে আবারও দুর্ঘটনায় পড়েছিলেন তিনি।

 

নতুন সিনেমা ‘মালিক’–এর সেটে ঘটে যাওয়া এই সাম্প্রতিক ঘটনার পর তার ভক্ত–অনুরাগীরা উৎকণ্ঠায় রয়েছেন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

দেশব্যাপী হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ ইস্যুতে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান করল পাকিস্তান

মাদক মামলা থেকে খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ

মুক্তিযুদ্ধের পরাজিত চক্র ‘বিজয়ের নতুন ইতিহাস’ রচনার অপচেষ্টায়’

ফাতেমা এখন জাইমা রহমানের ছায়াসঙ্গী

আইসিসির ‘আলটিমেটাম’ ইস্যুতে আসল সত্য জানালো বিসিবি

‘জয় বাংলা’ ছেড়ে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে আলোচনায় রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ২

কেরানীগঞ্জে বৃদ্ধাশ্রমে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বাবাই আমার জীবনের প্রথম সেরা বন্ধু’, ‘অফিসার’ সিনেমার প্রচারণায় ডি এ তায়েবের হাত ধরে আবেগঘন কন্যা টুনটুনি