Thursday , 20 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

কেরানীগঞ্জে হাসপাতাল-ফার্মেসিতে মোবাইল কোর্ট, জরিমানা ৩ লাখ ২০ হাজার টাকা

কেরানীগঞ্জের চুনকুটিয়া ও কদমতলী এলাকায় বিভিন্ন হাসপাতাল ও ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে তিনটি হাসপাতাল ও তিনটি ফার্মেসিকে মোট ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মোকাদ্দেস, ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মো. জাহিদুল ইসলাম এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে ঝিলমিল হাসপাতালকে ২ লাখ টাকা এবং রেজিয়া তালেব হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ সংরক্ষণ এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার না রাখাসহ বিভিন্ন অনিয়মের কারণে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী সূচনা ড্রাগ হাউজকে ৩০ হাজার টাকা, এশিয়া মডেল ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং লাজ ফার্মা (কদমতলী শাখা)কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কেরানীগঞ্জের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে চিকিৎসাসেবায় অনিয়ম, অব্যবস্থাপনা, পরিবেশগত সমস্যা এবং বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. উমর ফারুক জানান, কেরানীগঞ্জে যত্রতত্র ও অনিয়মের মাধ্যমে হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করতে দেওয়া হবে না। অভিযানে ঝিলমিল ও রেজিয়া তালেব হাসপাতালে অপারেশন থিয়েটারসহ বিভিন্ন ওয়ার্ডে অপরিচ্ছন্নতা, জনবল সংকট এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার মতো বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়েছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এবং অনিয়ম বন্ধে কেরানীগঞ্জে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ

জুলাইযোদ্ধাদের দায়মুক্তিতে সম্মতি: ২ এপ্রিলের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন

গুরুতর অসুস্থ ইমরান খান, কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত

শিবিরের বিজয় জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: ফখরুল

এলপিজি গ্যাসের দাম নিয়ে অনিয়ম, কেরানীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা

দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

জামায়াতের জোট থেকে দলগুলোকে বেরিয়ে আসতে চরমোনাই পীরের আহ্বান

খালেদা জিয়া দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন আপসহীন: নাহিদ ইসলাম

ইতালির নাগরিকত্বে বড় সুখবর: বাংলাদেশিদের জন্য ডিজিটাল সুবিধা

সংসদের প্রথম অধিবেশন বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী