সোমবার , 22 ডিসেম্বর 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ডিসেম্বর 22, 2025 12:24 অপরাহ্ন

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আশিষ জোয়াদ্দার (৩২) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আশিষ জোয়াদ্দার মাগুরা সদর উপজেলার পাতুরিয়া গ্রামের বাসিন্দা অমল জোয়াদ্দারের ছেলে। তিনি পেশায় কাপড়ের ব্যবসায়ী ছিলেন।

হাসপাতালে তাকে নিয়ে আসা পথচারী আল আমিন জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে আড়তের পাশ দিয়ে যাওয়ার সময় ২ থেকে ৩ জন ছিনতাইকারী তার পথরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা কিছু লুট করতে না পেরে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় আশিষ জোয়াদ্দারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

পদ্মার পাশাপাশি তিস্তা ব্যারাজও নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী

ডিআরইউ সদস্য ও পরিবারের জন্য ব্রেস্ট স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত

রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতিকে গলা কেটে হত্যা |

ওসমান হাদির জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাভারের আশুলিয়ায় বিদেশী মদসহ গ্রেপ্তার ৩

তরুণরা সবসময়ই ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: আইন উপদেষ্টা

প্রধানমন্ত্রীকে সভাপতি করে একনেক গঠন; বিকল্প সভাপতি মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ

জামায়াত প্রার্থীর সমাবেশে থেকে অস্ত্রসহ আটক ৩