Friday , 6 February 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

রাজশাহীর সীমান্ত থেকে বিদেশি অস্ত্র উদ্ধার

রাজশাহীর সীমান্ত এলাকা থেকে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বাঘা থানাধীন সীমান্তবর্তী রাওথা পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র পাচারকারী একটি মোটরসাইকেলসহ অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মোটরসাইকেলটি তল্লাশি করে সিটের নিচে কাভারের দুই পাশে লুকানো অবস্থায় দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে নদীপথে অস্ত্রের একটি চালান আসছে। এ তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী সকল বিওপির সমন্বয়ে বিশেষ অভিযানিক দল গঠন করে সংশ্লিষ্ট এলাকায় অ্যাম্বুশ করা হয়। দীর্ঘ অপেক্ষার পর ভোরবেলায় একটি মোটরসাইকেলে সন্দেহভাজন একজনকে দেখতে পেয়ে তাকে থামানোর চেষ্টা করলে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, এর আগে গত ১৭ জানুয়ারি কাটাখালী পৌরসভার সীমান্ত এলাকা থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় একই ধরনের দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছিল বিজিবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। এ লক্ষ্যে রাজশাহী জেলায় ১০টি বেইজ ক্যাম্প, ২৮ প্লাটুন মোবাইল স্ট্রাইকিং ফোর্স, কে-৯ ইউনিট, পদ্মা নদীতে সাতটি স্পিডবোট ও ফাস্ট পেট্রোল ক্রাফটসহ মোট প্রায় ৭০০ বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। সীমান্তবর্তী ১৬টি বিওপিতে অতিরিক্ত স্ট্রাইকিং রিজার্ভ রাখা হয়েছে। এ এলাকায় সীমান্তঘেঁষা তিনটি উপজেলায় মোট ৬৪টি ভোটকেন্দ্র রয়েছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত