রাজধানীসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় লঘুচাপের প্রভাব এবং দক্ষিণ বঙ্গোপসাগরের মৌসুমি লঘুচাপের কারণে আবহাওয়ার এ পরিবর্তন হতে পারে।
বৃহস্পতিবার (৫ মার্চ) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, আগামী রোববার (৮ মার্চ) সন্ধ্যা থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ প্রবণতা পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে।
এদিকে আজ ও শুক্রবার দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শনিবার দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আগামী পাঁচ দিনের মধ্যে দেশে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

















