Thursday , 5 March 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বিএনপির সঙ্গে পলের বৈঠক, আলোচনায় গুরুত্ব পেয়েছে যে সব বিষয়

বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টায় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

প্রতিনিধি দলে ছিলেন ব্যারিস্টার নওশাদ জমির এমপি, ডা. মাহবুবুর রহমান এমপি, নায়েবা ইউসুফ এমপি এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

বৈঠক শেষে মঈন খান জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক, কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা, পররাষ্ট্রনীতি এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘদিনের সহযোগী এবং দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন