বৃহস্পতিবার , 19 ফেব্রুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

‘টিকটক বাদ দিয়ে পড়তে বসো, এই লোক কী জিনিস আইডিয়া নাই’

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ফেব্রুয়ারি 19, 2026 1:12 পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভূমিধস বিজয়ের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই মধ্যে নব নির্বাচিত সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণও সম্পন্ন হয়েছে।

নতুন গঠিত এ মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন প্রাক্তন প্রতিমন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি।

শিক্ষামন্ত্রীর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শিক্ষার্থীদের সতর্ক করলেন এ সময়ের দর্শকপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।

নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া ওই স্ট্যাটাসে ইরফান সাজ্জাদ লিখেন, ‘শিক্ষার্থীরা তোমরা যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাস করে গেছ, তারা আল্লাহর ওয়াস্তে পড়তে বসো। এই লোক কী জিনিস, তোমাদের কোনো আইডিয়া নাই।’

অতীতের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে সাজ্জাদ লিখেন, ‘আমাদের এসএসসি পরীক্ষার সময় পাসের হার ছিল ২৮ শতাংশ। আর সেই সময়ে এই ভদ্রলোক (এহসানুল হক মিলন) ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী।’

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন